প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সচেতন মানুষের সোচ্চার ভূমিকা চাই

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় হউন” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ জেলা প্রান্তিক জনগোষ্ঠী অধিকার ফোরাম ও বেসরকারি সংগঠন বারসিক এর যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সকাল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি শ্রী ময়ারাম মণি দাস এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় ও বারসিক পরিচালক সিলভানুস লামিন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ বিশিষ্ট উন্নয়নকর্মী ম্যানুয়েল ওট।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে করণীয় বিষয়ক বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন বারসিক নির্বাহী পরিচালক সুকান্ত সেন।প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে আলোচনায় অংশগ্রহণ করেন প্রান্তিক জনগোষ্ঠী অধিকার ফোরাম এর সহ সভাপতি দশরথ রবিদাস, মন্দির ভিত্তিক শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক প্রমীলা মণি দাস, দলিত ছাত্র কল্যান পরিষদের সহসভাপতি ঋতু রবি দাস, শিউলি রবি দাস, অনিতা ও দীপিকা মণি দাস, সামায়েল হাসদা প্রমুখ।
এছাড়াও সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, কমল চন্দ্র দত্ত, গাজী শাহাদাত হোসেন বাদল, মো.নজরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি ম্যানুয়েল ওট জানতে চান গত সাত বছরে আমাদের শিক্ষা স্বাস্থ্য ও সচেতন জীবন যাপনে কতটুকু পরিবর্তন হয়েছে। আগামী দিনগুলোতে আমরা দেখতে চাই আমরা কিভাবে শিক্ষা কাজ ও স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা করে উন্নয়নের মূলধারায় প্রবেশ করতে পারি। ইতিমধ্যে সরকার ও বেসরকারি সংগঠনগুলো পিছিয়ে পড়া প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান টেকসই করতে উন্নয়নের মূলধারায় প্রবেশের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তারা মনে করেন সচেতন মহলের আরো সোচ্চার ভূমিকা পালন করা দরকার।



