শিক্ষাশিরোনাম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে দপ্তরি-নৈশপ্রহরীদের বিক্ষোভ

চাকরি জাতীয়করণসহ কয়েক দফা দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছেন প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ও নৈশপ্রহরীরা। মিরপুরে অবস্থিত অধিদপ্তরের ভবনের সামনে জড়ো হয়ে তাঁরা বিক্ষোভ করেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার দপ্তরি ও নৈশপ্রহরী আজ সোমবার সকাল ১০টার দিকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে জড়ো হন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে। সমাবেশে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক মামুন সরদারসহ সংগঠনটির নেতারা।
সমাবেশে মামুন সরদার বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ৩৭ হাজার দপ্তরি কাজ করছেন। সরকার তাঁদের নিয়োগ দিলেও আমাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। আমাদের মধ্যে কেউ কেউ দিনের বেলায় দপ্তরির কাজ করেন, আবার রাতের বেলায় নৈশপ্রহরীর কাজও করতে হয় তাঁদের। এটা অমানবিক।’
এ ছাড়া চাকরি জাতীয়করণ, দৈনিক কর্মঘণ্টা নির্ধারণ, বেতন বৈষম্য দূর করার দাবিও জানান মামুন সরদার।
মামুন সরদার আরো বলেন, ‘বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন, টয়লেট পরিষ্কার, বাগান পরিষ্কার ও দাপ্তরিক কাজ সবই আমরা করি। অথচ আমাদের চাকরির কোনো মূল্যায়ন নেই।’
এ বিষয়ে মিরপুর মডেল থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-প্রহরী বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button