প্রাণিসম্পদ খাতে বিভিন্ন উন্নয়নের সম্ভবনা নিয়ে রংপুরে কর্মশালা

আব্দুর রহমান রাসেল,রংপুর ব্যুরোঃ প্রাণিসম্পদ অধিদপ্তর মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার বলেছেন, আমাদের দেশে মাছ মাংস দুধ ডিমের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে রাজস্ব খাতে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এবং এখানে খামারীদের মেধা বিকাশ ঘটবে। এতে করে প্রতিটি খামারি সফলতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, আজকে যারা প্রাণিসম্পদ থেকে রেজিষ্ট্রেশন নিয়ে খামার পরিচালনা করছে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। প্রতিটি খামারি সঞ্চয় জমা করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে।
বাংলাদেশ প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভবনা বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ রোববার সকালে বেগম রোকেয়া ও আরডিআরএস হল রুমে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও ওয়াল্ড ব্যাংকের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালায় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক আব্দুল হাই সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ ডাব্লিউ এম রাহায়ান শাহ, চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. গোলাম রাব্বানী, গ্লোবাল টেলিভিশনের সিও সৈয়দ ইশতিয়াক রেজা, পরিপ্রেক্ষিত নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর প্রমুখ। কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার ৬০ জন প্রাণিসম্পদ কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুশান্ত ভৌমিক।
কর্মশালা শেষে কুইজ প্রতিযোগিতায় প্রাণিসম্পদের বিভিন্ন দিক এবং দিনের সার্বিক আলোচনার উপর পুরস্কার বিতরণ ও সাংবাদিকদের সাটিফিকেট প্রদান করা হয়।




