জাতীয়শিরোনাম

প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার পার্বত্য নাগরিক পরিষদের

প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ ও ঘেরা কর্মসূচি তুলে নিয়েছে রাঙামাটির পার্বত্য নাগরিক পরিষদের (পার্বত্য বাঙালিদের সংগঠন)। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সোমবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনে স্থাপিত কমিশনের জেলা কার্যালয়ে সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৮টা থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা সভাস্থলের প্রবেশপথে অবস্থান নেয়। এতে রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে দাবি-দাওয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো এবং দেশের সংবিধান ও আইনের বাইরে কিছু না করার ঘোষণা দেয়। তার আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে চলে যায় এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি জমা দেয়।
পার্বত্য নাগরিক পরিষদের অবরোধ কর্মসূচিকমিশন চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, এখানে যারা বসবাস করছেন তারা সবাই বাংলাদেশি। আমি মানুষের বিচার করবো, এখানে পাহাড়ি-বাঙালি বিবেচনায় কাউকে রাখা হবে না। আমি সংবিধান ও আইন মেনেই এই কাজ করবো। আমি আইনের মানুষ, কমিটির সবাই আইনে বাইরে গেলেও আমি কেন আইনের বাইরে যাবো না।
কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য আবু বক্কর বলেন, ‘কমিশন চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের দাবিগুলো লিখিত আকারে জানতে চেয়েছেন। তিনি আমাদের কাউকে ভূমি থেকে উচ্ছেদ করবেন না বলে আশ্বাস দেওয়ার পরই অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button