আইন আদালতশিরোনাম

প্রশান্ত কুমার হালদারসহ ১৯ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) সহ ১৯ জনের সম্পত্তি ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের পাসপোর্ট আটকানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দিয়েছেন আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button