Uncategorized
প্রবীন আওয়ামীলীগ নেতা কে বিরল সম্মান প্রদর্শন করলেন ইউপি চেয়ারম্যান

ফেনী প্রতিনিধি : সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রবিউজ্জমান বাবু প্রবীন এক আওয়ামীলীগ নেতা কে বিরল সম্মান প্রদর্শন করে প্রসংসিত হয়েছেন।
৭নভেম্বর শনিবার একটি সামাজিক বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা আবদুল মোমেন ভূঁঞা পরিষদে এলে চেয়ারম্যান তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়ে নিজের চেয়ারে বসতে দেন, এসময় চেয়ারম্যান পাশে আরেকটি চেয়ার নিয়ে বসেন।
এসময় তিনি প্রবীন আওয়াওমীলীগ নেতার শারীরীক খোঁজ খবর নেন এবং যে কোন বিষয়ে পাশে থেকে সহযোগীতার প্রত্যয় ব্যাক্ত করেন।
বয়োবৃদ্ধ আওয়ামীলীগ নেতার প্রতি এমন সম্মান প্রদর্শনের পর চেয়ারম্যানের প্রসংসায় পঞ্চমুখ দলীয় নেতা কর্মি সহ সর্বস্তরের মানুষ।




