প্রবীণ সাংবাদিক বদিউল আলম চৌধুরীর ইন্তেকাল

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক বদিউল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার ভোরে পটিয়ার ছনহরা আলমদার পাড়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর।
শুক্রবার আসরের নামাজের পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানের তার লাশ দাফন করা হয়।
সাংবাদিক বদিউল আলম চৌধুরী মাওলানা ভাসানীর অনুসারী লাল পতাকার সম্পাদক ছিলেন এবং ছনহরা ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান ছিলেন।
তার স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
মরহুম বদিউল আলম চৌধুরীর মৃত্যুতে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা: জফরুল্লাহ চৌধুরী, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, সাবেক দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির ইদ্রিস মিয়া, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব গাজী আবু তাহের গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



