sliderস্থানিয়

প্রবীণ কমিউনিস্ট বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান হযরতের শেষ বিদায়

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “নিঃশেষে প্রাণ যে করিবে দান,ক্ষয় নাই তার ক্ষয় নাই”

গতকাল মানিকগঞ্জের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মিজানুর রহমান হযরত(৭৫) ঢাকার বারডেম হাসপাতালে রাত ৭.০০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সকালে ১১.০০ ঘটিকায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ ইউনিট কমান্ড কাউন্সিলের একাধিকবার কমান্ডার,মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির একাধিকবার চেয়ারম্যান ও সদস্য সচিবসহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কমরেড মিজানুর রহমান হযরত এর জানাযায় শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমেই জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ মরহুমের প্রতি রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রবিন শীষ, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও তাঁর টিম।

এসময় সংক্ষিপ্ত স্মৃতি চারনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, বার এসোসিয়েশন সভাপতি এ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাবেক পিপি এডভোকেট আজাদ হোসেন খান, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি এ্যাডভোকেট দিপক কুমার ঘোষ, জাসদ কেন্দ্রীয় নেতা শাজাহান আলী সাজু, সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড আব্দুল মান্নান, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড আবিদ হোসেন খান প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমের স্মৃতি চারনে সবাই তাঁর আদর্শের পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নানামুখী কার্যক্রমে আজীবন নিজেকে নিবেদন রেখেছেন।
আজীবন বিপ্লবী কমরেড মিজানুর রহমান হযরতের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
আমরা তাঁর স্মৃতি ও কর্মের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button