উপমহাদেশশিরোনাম

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কেরালা : রেড অ্যালার্ট জারি

প্রবল বৃষ্টিতে ভারতের কেরালা রাজ্যে আবারও বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দপ্তর কেরালার ইদুক্কি, মালাপ্পুরম ও কোঝিকোড়ে রেড অ্যালার্ট জারি করেছে। এ ছাড়া কেরালার ত্রিশুর, পালাক্কাড, ওয়ানাড, কান্নুর ও কাসারগড়ে কমলা সতর্কতা (ইয়েলো অ্যালাট্য) জারি করা হয়েছে।
অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে ভারতের মহারাষ্ট্রের মিরাজ ও কারাডের মধ্যে যাতায়াতকারী রাস্তা বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় রেল বিভাগের ব্যবস্থাপনায় তিন দিন ধরে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। পাশাপাশি প্রবল বৃষ্টিতে ভাসছে ভারতের মহারাষ্ট্র রাজ্যও।
ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দলকে পাঞ্জাব থেকে বিমানে করে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মহারাষ্ট্রের বৃষ্টিকবলিত সাঙ্গলি, কোলাপুর ও পুনেতে তাদের নিয়ে যাওয়া হবে।
এ ছাড়া ভারতীয় নৌসেনার পক্ষ থেকে মহারাষ্ট্রের স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে পাঁচটি দল পাঠানো হয়েছে। মহারাষ্ট্রের মুখ্য সচিব রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। কোলাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কর্ণাটকেও। আজ বৃহস্পতিবার সকালে বেলাগাভিতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কর্ণাটক থেকে মহারাষ্ট্রের একাধিক রাস্তা বন্ধ। কর্ণাটকের কাবিনি জলাধার থেকে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। প্রবল বৃষ্টিতে মধ্যপ্রদেশেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মন্দসারে পানির তোড়ে ভেসে যায় একটি ট্রাক্টর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button