উপমহাদেশশিরোনাম

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের জনজীবন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিঘ্নিত হচ্ছে রেল ও বিমান চলাচল। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।
মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়। রাতভর প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তৈরি হয় তীব্র যানজট। এদিকে আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে।
প্রবল বৃষ্টির কারণে স্থানীয় সরকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নগরীর স্কুল, কলেজসমূহ বন্ধের নির্দেশ দিয়েছে। গত মাসেও মুম্বাইয়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা ১৫ বছরের মধ্যে ছিল সবচেয়ে বেশি। এর ফলে শহরটিতে বন্যার মতো পরিস্থিতি ও জলাবদ্ধতা তৈরি হয়। এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button