sliderরাজনীতিশিরোনাম

প্রফেসর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পিছু হঠবার সুযোগ নেই-এবি পার্টি

পতাকা ডেস্ক: দেশ বিরোধী শক্তি সারাদেশে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরী করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। দাবি আদায়ের নামে নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে কঠোর হতে হবে। প্রয়োজনে অযোগ্যদের বাদ দিয়ে দেশপ্রেমিক যোগ্য লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। প্রফেসর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পিছু হঠবার সুযোগ নেই  বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান।
আজ ২৩মে ২০২৫ ইং শুক্রবার বিকাল ৩টায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শাহজাদপুর উপজেলা শাখা আয়োজিত যোগদান ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মুহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই সরকারের প্রধান কাজ হলো সংস্কার, বিচার ও নির্বাচনের ম‍্যান্ডেট বাস্তবায়ন করা। আমাদের দেশের মানুষের ব্যার্থতার জন্য ২০২৪’র গনঅভ‍্যুত্থান ব‍্যর্থ হলে এর দায় রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দকে নিতে হবে। দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আজ ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দিয়ে দেশের স্বার্থকে গুরুত্বহীন করে তুলছে। জেন-জি/নতুন প্রজন্মকে বর্তমান সময়ের মীর জাফর ও লেন্দুপ দর্জিদেরকে চিনতে ও মনে রাখতে হবে। যারা দেশের স্বার্থের বাইরে গিয়ে নিজেদেরকে গুরুত্বপূর্ণ আকারে হাজির করার চেষ্টা করছে।
২০০৯ এর পিলখানা গনহত্যায় যে ৫৭ জন বিডিআর এ নিযুক্ত কর্মকর্তা শহীদ হয়েছেন, হাজার হাজার জওয়ানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, জেলে ভরা হয়েছে, সরকারী সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে – সেটার বিচারের জন‍্য ‍গনতদল্ত কমিশন করতে হবে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, শাহজাদপুর উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হওয়ার পরেও আমরা সঠিকভাবে তাকে ব্যবহার করতে পারছিনা। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাবসায়ীক এলাকা হওয়া সত্ত্বেও একে আমরা শাহজাদপুরকে গুরুত্বপূর্ণ আকারে হাজির করতে পারছিনা। আমরা আগামীদিনে শাহজাদপুর থেকে এবি পার্টির সংসদ সদস্য পদে আনোয়ার সাদাত টুটুলকে মনোনীত করবো। এবি পার্টির দায় ও দরদের রাজনীতি নিয়ে আমরা আপনাদের পাশে চাই। আধুনিক, ব্যবসা বেষ্টিত শাহজাদপুরকে আমরা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি সবাইকে এবি পার্টি’র পতাকা তলে সমবেত হওয়ার অনুরোধ জানান। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের তাঁত শিল্পকে প্রনোদনা দিয়ে বিশ্বমানের করতে পাঁচ লক্ষ তাঁতীকে শুধু বাচিয়ে রাখলে চলবে না, তাদেরকে পোশাক শিল্পের সাথে সংযুক্ত করতে হবে যেন প্রয়োজনীয় কাপড় বিদেশ থেকে আমদানী করতে না হয়। সময়োপযোগী নীতি ও কৌশল প্রনয়ন করার জন্য আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারকে। যমুনা ও করতোয়াকে ঘিরে বিশাল পর্যটন শিল্প গড়ে তুলবার সুযোগ কাজে লাগাতে পারলে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান তৈরী করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার সাদাত টুটুল বলেন, শাহজাদপুর উপপ্রধানমন্ত্রী বানিয়েছে। শাহজাদপুরের নেতারা টাকা পয়সা লুট করে দেশ বিদেশে বাড়ি গাড়ি করেছে। এখন সময় এসেছে এখানকার মৌলিক উন্নয়ন নিয়ে কথা বলার। একটি নদীর তীরে পৌরসভা হওয়ার পরও এখানে কোন জনসেবা নেই। রাস্তাঘাটের অবস্থা তথৈবচ। এই ভাবে একটি ব্যবসা বান্ধবী নগর গড়ে উঠতে পারেনা। আমাদের তাঁত, নদী, মাছ এগুলোর সৎব্যবহারের মাধ্যমে শাহজাদপুরকে একটি শহর আকারে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে আব্দুল খালেক বলেন, এবি পার্টি গোটা দেশে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনকেও প্রাধান্য দিচ্ছে। সেক্ষেত্রে শাহজাদপুর থেকেও আমরা নির্বাচন করবো। মানুষের সমস্যা আমরা দীর্ঘ সময় ধরে চিহ্নিত করেছি, দীর্ঘ রাজনৈতিক জীবনে যা সমাধান করার চেষ্টা করেছি। এখন সময় এসেছে এগুলো নিয়ে কাজ করার। এবার আমরা নির্বাচন করবো, নতুন সংসদ সদস্য তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিনিধি হিসেবে আনোয়ার সাদাত টুটুল সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন, এবি পার্টি শাহজাদপুর উপজেলা আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক সরকার, নতুন যোগদানকৃত নেতা শাহ আলম ও পোতাজিয়া ইউনিয়ন আহবায়ক আব্দুস সালাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button