Uncategorized

প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করলেন সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান

রংপুর ব্যুরোঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গ্রহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রংপুর সিটি কর্পোশেনের বাস্তবায়নে ও অর্থায়নে মহানগরীর হাজিরহাট থানার ১নং ওয়ার্ডস্থ মন্থনা এলাকায় নির্মাণকৃত আবাসন প্রকল্পের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৮টি ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।
গতকাল রোববার দুপুরে মহানগরীর ১নং ওয়ার্ডস্থ মন্থনা এলাকায় নির্মিত আবাসন প্রকল্পের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৮টি ঘর এর চাবি গৃহহীনদের মাঝে হস্তান্তর করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোঃ রাশেদুল হক, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button