slider

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হাতিয়ায় বিক্ষোভ মিছিল

হানিফ সাকিব, হাতিয়া : সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেফায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বখতিয়ার খিলজি মুজিব, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন প্রমূখ।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে শপথ নিতে হবে আগামী দিনের বিএনপি ও জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেনো কোনো লাভ হবে না। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা দাঁত ভাঙা জবাব দিবে। এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button