slider

প্রধানমন্ত্রীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে পটিয়ার নেতাকর্মীরা প্রস্তুত

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানের ৪ ডিসেম্বরের জন সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে পটিয়ার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, গনতন্ত্র ও অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ধারাকে বাধাঁগ্রস্থ করতে বিএনপি- জামাত শিবির ৭৫ সালের ১৫ আগষ্ট কালোরাত্রি ও ২১ আগষ্ট গেনেড হামলার মত খুন ও সন্ত্রাসী কার্যক্রমে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নিবার্চনে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার পটিয়া উপজেলা, পৌরসভা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও ছাত্রনেতা সাহাব উদ্দিন সাদি’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ’৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন, প্রবীন আ’লীগ নেতা এড বদিউল আলম, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক আবু ছৈয়দ, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা নেপাল মজুমদার, নজরুল ইসলাম, হাসান শরীফ, যুবলীগ নেতা মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন, সাইফুদ্দীন ভোলা, মাহবুবুল আলম, নেপাল চৌধুরী, ওবায়দুল হক, সুজন বড়ুয়া, আক্তার হোসেন, আবদুল আউয়াল, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ মিরু, মোঃ মহিম, মোঃ ছবুর, মাসুদুল ইসলাম, আবদুল আল মনি, ছাত্রলীগ নেতা আনিসুর ইসলাম, নুরুল ইসলাম রুবেল, তৌহিদুল ইসলাম, আসিফুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button