slider

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘিওরে ১২শ দরিদ্রের মাঝে এম.পি দূর্জয়ের ঈদ উপহার

ঘিওর, মানিকগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানিগঞ্জের ঘিওরে ঈদ উপহার বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের এ.এম নাঈমুর রহমান দূর্জয় (এমপি)। রবিবার বিকেলে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঘিওর উপজেলার ৫টি ইউনিয়নের ১২শ হতদরিদ্র লোকজনের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও কাপড় বিতরণ করেন তিনি। এ সময় মানিকগঞ্জ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ.এম তায়েবুর রহমান টিপু, ঘিওর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মিন্টু, ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার, উপজেলা যুলীগের আহ্বায়ক বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফ, পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্চিনিয়ার হারুন-অর-রশিদ হারুন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে মানিকগঞ্জ-১ আসনের এমপি এ.এম নাঈমুর রহমান দূর্জয় বলেন, বিভিন্ন সংঙ্কট ও দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি । তিনি আরো বলেন আমরা আপনাদের পাশে আছি। আশা করি আপনারাও আগামী দিনগুলিতে আমাদের পাশে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button