প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভাটি জনসভায় রুপ নেওয়ার অভ্যাসটা ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের পুরাতন চিত্র। প্রাণের নেত্রীর আগমন উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন (বাবুল)। সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়নের পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার (সাজু), সাবেক দুই দুই বারের চেয়ারম্যান ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস। জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম (ফখরুল)। ময়মনসিংহ জেলা পরিষদের মহিলা সদস্য আরজুনা কবির। সদর উপজেলা অাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সালাম সহ, বিভিন্ন স্থান থেকে আগত আওয়ামী নেতৃবৃন্দ, সাধারণত মেহনতী মানুষ ও ঘাগড়া ইউনিয়ন এর সর্ব স্তরের জনগণ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।



