slider

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কেরানীগঞ্জ বিক্ষোভ মিছিল

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কতৃক এক জনসভায় বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল আয়োজন করেছে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ।

সোমবার (২২ মে) বিকেলে বিক্ষোভ মিছিলে ও সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য পুরুষ্কার প্রাপ্ত বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, ঢাকা ২ আসনে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদ।

এছাড়াও বিক্ষোভ মিছিল আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন খোকন,সাবেক সদস্য এম এ গফুর, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বারেক, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন খোকন রানা,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রনি, ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান,কেরানীগঞ্জ মডেল থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক আহবায়ক মোঃ বশির উদ্দিন,মহিলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি রহিমন বেগম,থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, থানা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানা, সাধারণ সম্পাদক মোঃ শাহীন মেম্বার প্রমুখ।

বিক্ষোভ মিছিল নিয়ে কালিন্দী ইউনিয়নের ভাংনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পায়ে হেঁটে গিয়ে মনু ব্যাপারীর ঢালে এক সংক্ষিপ্ত সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন এবং বিএনপি, জামাত,শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্য কঠোর হুশিয়ারী করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button