খেলা

প্রথম টেস্টে আগুন জ্বলবে পেসারদের বলে

কোর্টনি ওয়ালশ ঢাকায় আসার পর যে ক’জন পেস বোলার তার চোখে পড়েছে তার মধ্যে তাসকিন আহমেদ অন্যতম। সূচনা থেকেই দীর্ঘকায় এ প্রতিভাবানের উন্নতিতে লেগে আছেন তিনি। শ্রীলঙ্কার পর হোম সিরিজেও তাসকিনের তেমন খোঁজ ছিল না। ফ্লাড ও ব্যাটিং সহায়ক উইকেটে পেস বোলারদের অবদান চোখে পড়ার মতো না। তবে দক্ষিণ আফ্রিকা সফরে চিত্রটা বদলে দেয়ার আপ্রাণ চেষ্টা বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের। ওয়ালশও তেতে আছেন তার স্কোয়াড নিয়ে কিছু করার জন্য।
মোস্তাফিজের ব্যাপারে তো আর নতুন করে কিছু বলার নেই। যেকোনো কন্ডিশনেই অবস্থার পরিবর্তন করতে সক্ষম এ বোলার। তবে তার সাথে তাসকিনের কাছ থেকেও প্রত্যাশা অনেক।
বলার আর অপেক্ষা রাখে না, পচেফস্ট্রুমে বলেও আগুন জ্বলবে! স্বাগতিকেরা তেমন উইকেট করবে নিজেদের স্বার্থেই। তাসকিন সে উইকেটে ভালো কিছুর অপেক্ষায়। তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এখন অপেক্ষা প্রথম টেস্টের।
এ ব্যাপারে তাসকিন বলেন, বেনোনির উইকেট ফ্লাড ও স্লো। যা অনেকটাই আমাদের দেশের মতই। এমনটা অপ্রত্যাশিত ছিল এমন (দক্ষিণ আফ্রিকা) কন্ডিশনে। তবে মূল ম্যাচে এমন উইকেট হবে বলে আমার মনে হয় না।
প্রস্তুতি ম্যাচের কথা তুলে তিনি বলেন, আমরা কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিলাম এমন উইকেটে অ্যাডজাস্ট হওয়ার জন্য। কারণ প্রত্যাশার বাইরে ছিল সব। পরে অবশ্য অ্যাডজাস্ট করে নিয়েছি।
বাংলাদেশের এ পেসার বলেন, প্রথম টেস্টের আগে আমরা আরো প্রস্তুত হচ্ছি। প্রথম টেস্টের আগে আমরা সবকিছুতে মানিয়ে নিতে পারব। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তাসকিনের। ওই ম্যাচে এক উইকেট পেয়েছিলেন তিনি। পরের টেস্টেও খেলেন তিনি ক্রাইস্টচার্চে। এরপর ভারতের বিপক্ষে একমাত্র টেস্টম্যাচ খেলে গলেও খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। মোট এ চার ম্যাচ তার ক্যারিয়ারে। যাতে নিয়েছেন তিনি সাত উইকেট।
ওয়ালশ তাসকিন সম্পর্কে খুবই আশাবাদী। বলেছেন, ভবিষ্যতে তিনি খুবই উঁচুমানের এক বোলারে তৈরি হচ্ছেন। তাসকিনও কোচের সান্নিধ্যেই থাকেন সারাক্ষণ। ক্যারিয়ারের এমন মুহূর্তে এক সময়ে টেস্ট ক্রিকেটে দাপট দেখানো অভিজ্ঞ ওয়ালশের পারমর্শে গড়ে ওঠার এটা বিশাল বড় কিছু।
দক্ষিণ আফ্রিকায় দলের সাথে যেতে পারেননি রুবেল হোসেন। প্রস্তুতি ম্যাচটা তাই খেলা হয়নি তার। মূল একাদশে কে খেলবেন সেটা এখনো নিশ্চিত নয়। যেহেতু শফিউল রয়েছেন তাই মোস্তাফিজ, তাসকিনের সাথে শফিউলেরই খেলার কথা। চার পেসার নিলে সে ক্ষেত্রে রুবেল খেলতে পারেন। অথবা শুভাশিষ। তবে তাসকিনের খেলা অনেকটাই নিশ্চিত। তবু টেস্টম্যাচের উইকেট দেখেই একাদশ চূড়ান্ত করবে টিম বাংলাদেশ, এটাই বাস্তবতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button