slider

প্রতিষ্ঠাকালীন সভাপতি দবিরুল ইসলামকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন ছাত্রলীগের সভাপতি-সাদ্দাম হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, কবর জিয়ারত করলেন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন-প্রথম সভাপতি, তৎকালীন তুখোড় ছাত্রনেতা, পরবর্তীতে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের এম এল এ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, ভাষা সৈনিক এ্যাডভোকেট মুহম্মদ দবিরুল ইসলামের ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে গতকাল ৩০ জুন শুক্রবার রাতে মহান নেতার বাসভবনে এসে তিনি দেখা করেন এ্যাড. দবিরুল ইসলামের সহধর্মিণীর সঙ্গে, পরে মতবিনিময় করেন এ্যাড. দবিরুল ইসলামের সন্তান জননেতা মোঃ আহসান হাবীব বুলবুল, জননেতা মোঃ আহসান উল্লাহ ফিলিপের। উল্লেখ্য যে আহসান উল্লাহ ফিলিপ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ছাত্রলীগ সভাপতি মোঃ সাদ্দাম হোসেনকে এ্যাড. দবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মোঃ সাদ্দাম হোসেন ভাষা সৈনিকের পরিবারের খোঁজখবর নেন। এরপর তিনি তার সফর সঙ্গী, ভাষা সৈনিক দবিরুল ইসলামের পরিবার বর্গ, জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং এলাকাবাসীকে নিয়ে এ্যাড. মুহম্মদ দবিরুল ইসলামের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করেন এবং মোনাজাত করেন। এ সময় ভাষা সৈনিক দবিরুল ইসলামের পরিবার ও এলাকাবাসী মোঃ সাদ্দাম হোসেনকে, তার সফর সঙ্গী পঞ্চগড় জেলা ছাত্রলীগ, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ, ঠাকুরগাঁও সদর,পীরগঞ্জ, রাণীসৈংকল, হরিপুর, বালিয়াডাঙ্গী, বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, এবং জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button