slider
প্রতিবন্ধী সুরক্ষা কমিটির সভা
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহামন হাবিব।
উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহছেন উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান, থানার ওসি (তদন্ত) খালিদ মুনসুর, নিকেতন ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অ্যান্টোয়েনেট তারমোশুইজেন, এনজিও কর্মকর্তা ডালিমা রহমান প্রমুখ।




