অপরাধশিরোনাম

প্রতারণা মামলায় ভারতীয় নাগরিক আঞ্জু কাপুর গ্রেফতার

সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই জগলুল ওয়াহিদের মৃত্যুর পরদিন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪০ লাখ টাকা তুলে নেওয়ার মামলায় তার দ্বিতীয় স্ত্রী ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরকে গ্রেফতার করেছে পুলিশের সিআইডি বিভাগ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান-২ এর ৯৫ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় সিআইডি। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত তার রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন (উত্তর) সিআইডির এসআই রাশেদুজ্জামান। আদালতে দুই বোনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে দুই মেয়ের সৎ মা আঞ্জু কাপুরের পক্ষে শুনানিতে ছিলেন মাসউদ আর সোবহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে জগলুল ওয়াহিদের মৃত্যুর সংবাদ ব্যাংক কর্তৃপক্ষকে না জানিয়ে পরদিন তার অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৪০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে তার দ্বিতীয় স্ত্রী ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের বিরুদ্ধে। পরে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলনের ঘটনায় গুলশান থানায় মামলা করেন জগলুল ওয়াহিদের প্রথম স্ত্রীর সন্তান মুশফিকা মোস্তফা (৩৫)।

মামলায় বলা হয়, প্রচলিত আইন অনুযায়ী মুশফিকার বাবার মৃত্যুর পর আঞ্জু কাপুরের ম্যানডাটি (জীবিত অবস্থায় টাকা উত্তোলনের অনুমতি প্রদান) ক্ষমতা আর বলবত থাকে না। তাই আঞ্জু কাপুর ব্যাংক কর্তৃপক্ষকে তার বাবার মৃত্যুর খবর অবগত না করে প্রতারণার আশ্রয় নিয়ে অকার্যকর ম্যানডাটির উপর ভিত্তি করে ঐ টাকা উত্তোলন করে। যা তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্য ও হকদার। ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button