প্রচন্ড গুলাগুলিতে থমথমে বাঘাইছড়ি

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুপক্ষের গুলাগুলিতে থমথমে অবস্থা বিরাজ করছে। ২১ আগষ্ট রাত ৮ঃ৫০ মিনিটের সময় উপজেলা সদরের বাবু পাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় জীবঙ্গছড়া বীজের পাশ থেকে জেএসএস (সন্তু লারমা) দলের সস্ত্র ক্যাডার বাহিনী জেএসএস (এমএন লারমা) দলের বাবু পাড়া দলীয় কার্যালয় লক্ষ করে ৭০/৮০ রাউন্ড ব্রাশ ফায়ার করে পরে এমএন লারমা দলের পক্ষ থেকেও পাল্টা জবাব দেয়া হয়। এতে উভয় পক্ষের কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও গোলাগুলির শব্দে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করে। বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই মোঃ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পাহাড়ের আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে আমারা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। এলাকা এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।




