দূর্ঘটনাশিরোনাম

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৭

পেরুর পার্বত্য কাসকো অঞ্চলে বাস ছিটকে পানিতে পড়ে ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) স্থানীয় পুলিশের সূত্রে একথা জানায় এএফপি।
মারকাপাতা থানার পুলিশ কর্মকর্তা আলভারো মেন্দজা এএফপি’কে বলেন, বাসটি আমাজন রেইন ফরেস্ট সিটি পুয়ের্তো মালদোনাদো থেকে পার্বত্য কাসকো নগরী যাওয়ার পথে মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল।
তিনি বলেন, হতাহতদের থেঁতলানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। বৈরি আবহাওয়ার কারণে তাদেরকে উদ্ধার করা ছিল একটি কঠিন কাজ।
উল্লেখ্য, দূর্বল ব্যবস্থাপনা ও দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পেরুতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button