sliderস্থানিয়

পেট ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিষ পানে বৃদ্ধার আত্মহত্যা

রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আয়নাপুর গ্রামে বাহাতুন বেগম (৬০) ঘরে থাকা জমিতে আগাছা নিধনের বিষ সেবন করে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ মে) বিকেল ৫ টার দিকে আয়নাপুর নিজ বসত বাড়ীতে পেট ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে আগাছা নিধনের বিষ সেবন করে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাহাতন পেটের পীড়ায় আক্রান্ত। পেট ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে শনিবার বিকেলে আগাছা নিধনের বিষ সেবন করে।

পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। মানিকগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করেন। ঢাকার শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ৩১ মে রাত ১২ টার দিকে মৃত্যুবরণ করেন।

বাহাতন উপজেলার তিল্লী ইউনিয়নের উত্তর আয়নাপুর গ্রামের আলেক মোল্লার স্ত্রী।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button