বিনোদন

পূর্ণিমা-জয়া, বয়সে কে এগিয়ে?

বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও জয়া আহসান। এরা দুজনেই বাংলাদেশের অলোচিত মুখ। জুলাই মাসের প্রথম দিনই ছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। এদিকে ১১ জুলাই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন। তারা নব্বই দশকে মিডিয়ায় পদার্পন করলেও এখন পর্যন্ত তারা দর্শকদের হৃদয়ে অবস্থান করে আছে। বয়স যেন তাদের কাছে কেবলই একটা সংখ্যা মাত্র।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সৌন্দর্য যেন দিন দিন বাড়ছে। এই বয়সেও কীভাবে এই দুই অভিনেত্রী এমন সৌন্দর্য ধরে রেখেছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
অনেকে প্রশ্ন তুলেছেন, জয়া আহসান ও পূর্ণিমার মধ্যে কার বয়স বেশি? গুগল ও উইকিপিডিয়ার তথ্যমতে, জয়ার বর্তমান বয়স ৪৭ বছর। তবে এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।
১৯৮১ সালের ১১ জুলাই পূর্ণিমার জন্ম হয়েছিল চট্টগ্রামের ফটিকছড়িতে। সে হিসেবে ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা রাখলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। অভিনয় জগতে তার পথচলা শুরু মাত্র ১৬ বছর বয়সে। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয়। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
অন্যদিকে জয়া ফেসবুকে কয়েক মাস আগে লিখেন, অনেকেই বিভিন্ন পত্রপত্রিকা/উইকিপিডিয়ার তথ্যসূত্র টেনে আমার বয়স নিয়ে বেশ চর্চা করছেন। গুজব-গুঞ্জন আমি বরাবরই খাবারের লবণের মতো উপভোগ করেছি। দু-একজন সমবয়সী কিংবা আমার চেয়ে বয়সে বড় শ্রদ্ধাভাজন কয়েকজন অভিনেত্রী নিজেদের অধিকার মনে করে গণমাধ্যমে আমার বয়সের ভুল তথ্য নিয়ে চর্চা করেছেন—বিষয়টি মজার। এত দিন উপভোগ করেছি, তবে খুব সম্ভবত আমার চুপ থাকাটায় অনেকে ‘মৌনতা সম্মতির লক্ষণ’ হিসেবে ধরে নিয়েছেন। নিন্দুকেরাও আমার বয়সের ভুল তথ্য প্রচার করছেন, আনন্দ পাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button