slider

পুলিশের সাবেক এস আই রশিদ মিঞা ইন্তেকাল করেছেন 

সোহেল রানা (ঢাকা) সাভার : ঢাকার সাভার মডেল থানায় দীর্ঘদিন দায়িত্বপালনকারী পুলিশের সাবেক উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রশিদ মিঞা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধায় ব্রেন স্ট্রোক জনিত কারণে সাভার পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ মিঞার পুত্র সাভার সরকারি কলেজের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহান সাকিল।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর । তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি সাভার মডেল থানা থেকে অবসরে যান এস.আই রশিদ মিঞা। পরবর্তীতে সাভার মডেল থানা মসজিদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রশিদ মিঞার মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সাভার মডেল থানা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ পৌর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মো: মুরাদ শেখ, সাভার কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন টিপুসহ অন্যান্যরা। 

পারিবারিক সূত্র জানায়, সাভারে প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি টাঙ্গাইলের পথে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল ১০ টায় দ্বিতীয় জানাজা নামাজের পর দেলদুয়ার উপজেলার ধামকি মহেরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button