রাজনীতিশিরোনাম

পুলিশকে ভয় পাই না, আমরা মুক্তিযোদ্ধার জাতি: ইশরাক

যেকোনো সমস্যায় আমি নিজে আপনাদের সঙ্গে আছি উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘আমরা পুলিশকে ভয় পাই না। আমরা মুক্তিযোদ্ধার জাতি’।
দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘গত ১৩ বছর যারা ক্ষমতায় রয়েছে আমরা তো দেখেছি তারা কী করতে পারে। তাদের কোনো জনসমর্থন নেই। তাদের পাশে আজ ভোটাররা নেই। এ জন্য তারা প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে পাল্টে দেয়ার চেষ্টা করছে। আমরা জিয়ার সৈনিকেরা এর দাঁতভাঙা জবাব দেব।’
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করার আগে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীতের সময় গণসংযোগে নেতাকর্মীদের উপস্থিত হওয়ায় জন্য ধন্যবাদ জানিয়ে ইশরাক বলেন, ‘আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যক্তি ইশরাক কিছুই না। এটা একটি দলের লড়াই, ধানের শীষের লড়াই। এটা মুক্তির লড়াই, আমাদের নেত্রীকে জেল থেকে বের করার লড়াই। আপনারা যদি দেশে শান্তি ফিরে পেতে চান, আপনাদের ভোটের অধিকার ফিরে পেতে চান, আপনারা যদি গণতন্ত্রকে রক্ষা করতে চান এবং দুর্নীতির যে মহোৎসব হচ্ছে তা থেকে মুক্তি পেতে চান তাহলে জোরালোভাবে মাঠে থাকতে হবে। কোনোভাবেই আপনারা ভয় পাবেন না। ইনশা আল্লাহ জয় আমাদেরই হবে।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জানেন যে, এখন একটি পরিবর্তন আনতে হবে। এই সরকারের অধীনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তাদের তো আপনারা দেখেছেন। তারা এই শহরকে বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর বানিয়েছে। দূষিত শহরের মধ্যে ঢাকা এক নম্বরে রয়েছে। নারী ও শিশুদের জন্য অনিরাপদ শহরের মধ্যে এ শহর এক নম্বরে এসেছে। এর থেকে উত্তরণের জন্য আপনারা আমাদের ভোট দেবেন। একমাত্র আমরাই পারি এ শহরের পরিবর্তন আনতে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button