slider

পুলিশকে তথ্য দেয়ায় ব্যবসায়ীকে খুন

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে গভীর রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

গত রবিবার (৩০ জুলাই) মধ্য রাতে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে এক যুবকে খুন করা হয়, নিহত যুবকের নাম মো: সাইফুল ইসলাম(২৩), নিহত যুবক পেশায় একজন ব্যবসায়ী ছিলেন ।

এবিষয়ে নিহত সাইফুল ইসলামের বড় বোন লাকি আক্তারের সাথে কথা হলে তিনি জানান, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের সাতপাখি এলাকা রোডে তার ভাইয়ের একটি বোরকার দোকান আছে, তার দোকান ও এলাকার আশেপাশে থাকা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কাছে নিয়মিত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতো তার ভাই সাইফুল, এ কারনেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের টার্গেটে পরিনত হয় আমার ভাই।

তিনি আরো জানান প্রতিদিনের মতো রবিবার রাতে আমার ভাই দোকান বন্ধ করে বাসায় আসে এবং মধ্য রাতে সাতপাখি এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী কথা বলার জন্য আমার ভাইকে বাসা থেকে ডেকে আনে, এর কিছুক্ষন পরেই সন্ত্রাসীরা বাসার দরজায় লাথি মেরে যাওয়ার সময় বলে যায় সাইফুলের লাশ সাতপাখি রাস্তায় পরে আছে তোরা গিয়ে নিয়ে আয়।

এ কথা শুনে বাসার সবাই বের হয়ে সাতপাখি রাস্তায় গিয়ে দেখে রাস্তার মাঝে অনেক রক্ত এবং আশেপাশের মানুষজন জানায় সাইফুলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । লাকি আক্তার কান্না জড়িত কন্ঠে আরো বলেন, মিটফোর্ড হাসপাতালে এসে দেখি আমার ভাই মারা গেছে, সন্ত্রাসীরা ওর মাথায় এলোপাতাড়ি কুপিয়েছে এবং ওর দুই চোখ তুলে ফেলেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার ভাইয়ের এমন নৃশংস হত্যা কান্ডের সঠিক বিচার চাই, আমার ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে সবাইকে যেন দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানো হয়, আমরা এই বিচারই চাই ।

এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান সাথে যোগাযোগ করা হলে, তিনি খুনের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাতপাখি এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে এবং নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, এ হত্যার সাথে যারা জড়িত আমরা অবশ্যই তাদের সকলকে খুঁজে বের করবো এবং দ্রুত ব্যবস্থা গ্রহন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button