slider

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল বুদারবাজার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া (৭) ও খাদিজা (৬) সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। সাদিয়া ঐ গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও খাদিজা ইমরান আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির পাশের পুকুরের পড়ে যায় দুই শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে বিকেল ৩টার দিকে দুজনের মরদেহ পানিতে ভাসতে দেখতে পায়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button