Uncategorized

পীরগাছায় চাচার জানাজার আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন ভাতিজা।

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় চাচার জানাজার আগে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন ভাতিজা হাফেজ শাহিন মিয়া(১৫)। বুধবার সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামে এঘটনা ঘটে। পরে চাচা ও ভাতিজাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, বুধবার ভোরে ওই গ্রামের জাফর আলী(৬০) ব্রেইন স্ট্রোকে মারা যান। সকালে তার জানাজার প্রস্তুতি চলছিল। ৯টার দিকে মরদেহের গোসল শেষে ভাতিজা হাফেজ শাহীন মিয়া ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। শাহিন মিয়া জাফরের ভাই আফর আলীর ছেলে। পরে চাচা ও ভাতিজাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান রওশন জমির রবু। এঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button