Uncategorized

পীরগাছায় খলিলুর হত্যা মামলার আসামী বড়ভাই এন্তাজ আলী গ্রেফতার

রংপুর প্রতিনিধি : ছোট ভাই খলিলুর হত্যা মামলার প্রধান আসামী বড় ভাই এন্তাজ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব -১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান শনিবার দুপুরে জানান- পারিবারিক বিরোধের জের ধরে গত ৭ জুলাই মঙ্গলবার রাতে এন্তাজ আলী তার ছোট ভাই খলিলুরের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
তাকে আশঙ্কাজনক অবস্থায় ওই দিন রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হলে শুক্রবার সকালে তিনি মারা যান। এঘটনায় নিহতের স্ত্রী ছকিনা বেগম পীরগাছা থানায় সাত জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে মামলার প্রধান আসামী এন্তাজ আলীকে ঢাকায় পালানোর সময় মিঠাপুকুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button