
রতন রায়হান, রংপুর: মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল্লাহ আল-মাহমুদ মিলন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন হিসেবে পরিচিত।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মিলনের নামে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগেও মিলন যৌথবাহিনী হাতে আটক হয়েছেন, পরে জামিনে মুক্তি পান।




