slider

পীরগাছায় ১২ হাজার শীতার্ত মানুষ পেলো ইউনাইটেড ক্লাবের শীতবস্ত্র

রংপুর ব্যুরোঃ রংপুরের পীরগাছায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন ‘ইউনাইটেড বিজনেস ক্লাব’ ঢাকা। সংগঠটির সেবামূলক কাজের অংশ হিসেবে উপজেলার ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন স্থানে দিনব্যাপী ১২ হাজার পিস কম্বল বিতরণ করেন।

আজ সোমবার বেলা ১১ টায় পীরগাছা উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় কলেজ হলরুমে উক্ত কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পীরগাছা- কাউনিয়ার সাংসদ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

কম্বল বিতরণকালে বাণিজ্য মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে ইতোমধ্যে সরকারিভাবে প্রতিবারের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে সবসময় ভাবেন। মানুষ যাতে সুখে শান্তিতে নিরাপদে থাকতে পারেন সে বিষয়ের প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজ ঢাকা ইউনাইটেড ক্লাব তাদের স্ব-উদ্যোগে এখানে এসে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত ১৪ বছরে আওয়ামীলীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করেছে। সারাদেশের ন্যায় রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতালসহ উত্তরাঞ্চলেও এখন অনেক উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ঢাকা ইউনাইটেড বিজনেস ক্লাবের সভাপতি খসরু চৌধুরী, বিজিএমইএ এর পরিচালক হেলাল উদ্দিন, বিশ্বজিৎ চৌধুরী, সদস্য শফিউল্লাহ, আউয়াল আহমেদ, গোলাম মোস্তফা, মনিরুজ্জামানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button