শিক্ষা

পিয়ার ছবিতে করোনা, ইউনিসেফের সুপারস্টার স্বীকৃতি

অষ্টম শ্রেণির শিক্ষার্থী যায়না আলম পিয়া। সে করোনা মোকাবিলার নানা বিষয় ফুটিয়ে তুলেছে তার আঁকা একটি ছবিতে। ছবিটি ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে ৯ মে বিকেলে দেওয়ার পর ১০ মে বিকেল ৫টা ৪৬ মিনিটি ১ লাখ ৩৭ হাজার লাইক, ৯২৫ কমেন্ট ও ১ হাজার ৭ শতাধিক শেয়ার হয়েছে।
প্রিয়ার আঁকা ছবিটি পোস্ট করে ইউনিসেফ লিখেছে, ‘ইউনিসেফ সুপারস্টার যায়না আলম পিয়া । পিয়ার আঁকা এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয়, কীভাবে করোনাভাইরাস মোকাবিলায় পুরো বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। এ লড়াইয়ে সবচেয়ে বড় যোদ্ধা আমাদের স্বাস্থ্যকর্মীরা এবং সবচেয়ে বড় হাতিয়ার নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া।’
ইউনিসেফ প্রিয়ার উদ্দেশে লিখেছে, ‘অভিনন্দন, আমাদের এই সুপারস্টারকে!’
এই ছবিতে ইসমত জেরিন নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অসাধারণ সুন্দর। পুরো বক্তব্য একটি ছবিতে প্রকাশ পেয়েছে।’
আঞ্জুমান আরা রুমা লিখেছেন, ‘ wow…….my supper talented student zaina alam piya…i m proud of u.’
তিনি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে লিখেছেন, আমার ‘বনানী রংধনু কচিকাঁচার মেলার’ যায়না আলম পিয়া ছবি আঁকায় ইউনিসেফ সুপারস্টার হয়েছে।
মিয়া সৌরভ লিখেছেন, ‘অসাধারণ সুন্দর ছবি। পুরস্কার পাওয়ার যোগ্য। ধন্যবাদ শিল্পীকে।’
ইসমাইল শেখ লিখেছেন, ‘ছবিটা অসাধারণ সুন্দর হয়েছে। আমি মনে করি ইউনিসেফ সংস্থা থেকে পুরস্কার পাওয়া উচিত।’
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button