slider

পিরোজপুর ছত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। আজ বৃহষ্পতিবার দুপুর ১ টায় জেলা বিএনপি কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে বিএনপি কার্যালয় সামনে এক সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুস সালাম বাতেন, ছাত্রদলে সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ সহ আরো অনেকে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অভিলম্ভে এ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচার করতে হবে বলে দাবী জানান বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button