slider

পিরোজপুরে শেখ পরশের জন্য দোয়ার আয়োজন করলেন যুবলীগ

এইচ এম নাছির, পিরোজপুর : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে ২ অক্টোবর রোববার বাদ আছর পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পিরোজপুর সদর উপজেলা যুবলীগের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, সদর উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি সোহরাওয়ার্দী কলেজ সাবেক জিএস মেজবাউদ্দিন সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর নবী নেওয়াজ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: ফরিদ হাওলাদার সহ সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। এ সময়ে সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র সূযোগ্য সন্তান বর্তমান মানবিক যুবলীগের আইকন যুব সমাজের অহংকার আমাদের যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই অসুস্থ মহান আল্লাহর কাছে তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে তার পরিকল্পনার মানবিক যুবলীগের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। পিরোজপুর সদর উপজেলা যুবলীগ সব সময় তার দিক নির্দেশনা মতো রাজপথে আছে এবং থাকবে।
পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর আরোগ্য কামনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো: জুবায়ের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button