slider

পিরোজপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের হুলার হাটে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় পিরোজপুর পৌর বিএনপির আওতাধীন ৩নং ও ৯নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু,

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জনাব শেখ শহিদুল্লাহ পৌর বিএনপি, জনাব মহিউদ্দিন মল্লিক নাসির, সভাপতি সদর থানা বিএনপি,

প্রধান বক্তা: জনাব সরোয়ার হোসেন হাওলাদার সদস্য সচিব পৌর বিএনপি, অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব রুহুল খাঁন সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব মামুন খাঁন সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি, এ ছাড়া বক্তব্য রাখেন, মোঃ ইমরান আহমেদ সজিব সহ-সভাপতি জেলা ছাত্রদল, মোঃ খাইরুল ইসলাম রুবেল সহ-সভাপতি জেলা ছাত্রদল, সালাউদ্দিন কুমার সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল, রাহাত নূর পরাগ-যুগ্ন সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন,

প্রধান অতিথি তার বক্তব্যে আগামী দিনের আন্দোলন, খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সহ নানান বিষয় কথা বলেন এবং নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন আন্দোলনের ডাক আসার সাথে সাথে তারা যেন এই সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, আলোচনা শেষে দেশনেত্রী জন্য খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত ইফতার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button