পিরোজপুরে বাস চাপায় নিহত ৭ আহত ১০

মোঃ নাছির উদ্দিন,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ঝাউতলা এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের ভিতরে থাকা ছয় জন এবং মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান দাঁড়িয়ে থাকা ইজি বাইকটিকে ধাক্কা দেয় পিছন থেকে আসা বাসটি, আর সেখানেই বাসের চাপায় ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। পরে একজন হাসপাতালে আসার পর মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন মোঃ নাঈম পিতা জাকির,খাইরুল ইসলাম পিতা ইদ্রিস,মানসুরা বেগম স্বামী জাহাঙ্গীর, জেসমিন বেগম স্বামী আলমগীর হোসাইন.মোঃ হেমায়েত ও স্বপন
আহত হাসান খান ২৯ পিতা আব্দুর রশিদ, আলামিন ৩৫, রুহুল শিকদার ৩৫, ইলিয়াস ৪৫, আলিম ৪০, ওবায়দুল ৪০, শুষমিতা ৩৫, মনতোষ ২৮, খোকন ৫০,জাহিদ ২৫, এদের মধ্যে গুরতর অবস্থায় ভর্তি আছে পাঁচজন ওবায়দুল ৪০ রানী ১৮ সুকুমার সাহা ৬৫ খোকন ৫৫ মনোতোস ২৮ দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ৭ জনের মধ্যে একই বাড়ির ৩ জন। এলাকায় বয়ে গেছে শোকের ছায়া। দুর্ঘটনা কারন নিয়ে এলাকার লোকজনের কাছে জানতে চাইলে সবাই ফিটনেস বিহীন বাস এবং রাস্তার মধ্যে বন-বিভাগের দাড়িয়ে থাকা গাছ গুলোকেই দ্বায়ী করেন। এখনো হাসপাতালে নিহত মরদেহ সনাক্তের কাজ করছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।




