slider

পিরোজপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন সদর ইউনিয়নের বেদবাড়ীর কবিরাজ বাড়ী বাসস্ট্যান্ডের সামনে থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-পিরোজপুর মহাসড়কের উপর গাজার একটি চালান যাচ্ছিল বলে খবর পায় জেলা গোয়েন্দা পুলিশ, এ সময় পুলিশ সুপার শরিফুল ইসলাম এর নির্দেশে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ রাজীবের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

সোমবার বিকেল ৪ ঘটিকার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল এসআই(নিরস্ত্র) মোঃ রাসেল মোল্লাসহ পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন সদর ইউনিয়নের বেদবাড়ী কবিরাজ বাড়ী বাসস্ট্যান্ডের মোঃ বাশার ভুইয়া এর মুদি দোকানের সামনে ঢাকা-পিরোজপুর মহাসড়কের উপর” এ অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ মিজান(৪০), পিতা-আনা মিয়া, সাং-সোনাকাঠিয়া,০১নং ওয়ার্ড, চৌদ্দগ্রাম, থানা-চৌদ্দগ্রাম, মোহাম্মদ ওমর ফারুক ঢালি(৩৯), পিতা-বছির উদ্দিন ঢালি, সাং-পরমহল, তালুকদার বাড়ী, থানাও জেলা-ঝালকাঠী, বর্তমান সাং-ঢালি বাড়ী, দক্ষিন ধামুরা,ইউনিয়ন-ধামুরা, থানা-উজিরপুর, জেলা-বরিশাল’দ্বয়কে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে (০৫+০৫)=১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করেন। এরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানান ইন্সপেক্টর মোঃ রাজিব ।আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম । উক্ত ঘটনায় এসআই(নিরস্ত্র) মোঃ রাসেল মোল্লা বাদী হইয়া নাজিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন। উদ্ধারকৃত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা।
উল্লেখিত ঘটনায় নাজিরপুর থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ রেজাউল করিম রাজিব। অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button