Uncategorized
পিরোজপুরে ক্ষুদ্রাকৃতির বর-কনের বিয়ে

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী ) উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারি গ্রামের মো: শাহজাহান মিয়ার ক্ষুদ্রাকৃতির মেয়ে ছামিয়া আক্তার সাম্মি ও উপজেলা সদরের উত্তর শর্ষিণা গ্রামের আব্দুল হামেদের ক্ষুদ্রাকৃতির ছেলে মো: আল আমিনের বিয়ে হয়েছে।
বর আল আমিনের বয়স ২৪ বছর। উচ্চতা প্রায় ৪০ ইঞ্চি। আর কনে সামিয়া আক্তার সাম্মির বয়স ২১ বছর। উচ্চতা প্রায় ৩০ ইঞ্চি।
দুই পরিবারের সম্মতিতে এক লাখ টাকা দেনমোহরে বৃহস্পতিবার বিকেলে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তাদের বিয়ের সংবাদে গ্রামের উৎসুক জনতা এ দম্পতিকে এক নজর দেখতে ভিড় করেন। বর ও কনের বাবা তাদের সুখ-শান্তি জন্য সবার দোয়া কামনা করেছেন।




