slider

পিতার ভালোবাসার মানুষদের পাশে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর আব্দুল্লাহ আল মামুন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সংসদ পদত্যাগি এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়ার ছেলে কেন্দ্রীয় আ’লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচার প্রচারনা চালাচ্ছেন। আব্দুল্লাহ আল মামুনের পিতা সাবেক এমপি আব্দুর রউফ মিয়া এক আসনের জনগণের একজন প্রিয় ব্যক্তি ছিলেন।

শুক্রবার (১৬ জুন) সকালে নির্বাচনী এলাকার বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার, সূর্যোগ বাজার, মোড়া বাজার, রুপাপাত বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগ কালে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে মানুষের দ্বারে দ্বারে উন্নয়নের বার্তা পৌঁছাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button