খেলা

পিকের গোলে জয় পেল স্পেন

যখন মনে হচ্ছিল ইউরো অভিযানে নিজেদের সমর্থকদের হতাশ করতে চলেছে লা রোজারা, ঠিক তখনই এক পিকের মাথা ছুঁইয়ে স্বপ্নের গোলে স্বপ্ন দেখানো শুরু করলো গতবারের চ্যাম্পিয়নরা৷

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৮৭ মিনিটে ইনিয়েস্তার ঠিকানা লেখা সেন্টারে একমাত্র এবং জয়সূচক গোলটি করে গেলেন জেরার্ড পিকে৷ সেই সঙ্গে টুর্নামেন্টের শুরুতেই চেক প্রজাতন্ত্রের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তুললেন ভিনসেন্ট দেল বস্কের শিষ্যরা৷ এবার প্যারিসে এসে অবশ্য শুরুটা খুব একটা ভালো হয়নি স্পেনের৷

প্রস্তুতি ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী জর্জিয়ার বিপক্ষে ড্র করার পর অনেক সমালোচনা হয়েছিল৷ কিন্তু সেটা ছিল নেহাতই শুরু৷ গা ঘামানোর ম্যাচ৷ চ্যাম্পিয়নরা বোধহয় আসলটা এভাবেই তুলে রাখে৷ এবং সে কারণেই প্রস্তুতি ম্যাচের পর স্প্যানিশ কোচ দেলবস্ক জানিয়েছিলেন, জর্জিয়া ম্যাচের ফল কোনওভাবেই প্রভাব ফেলবে না মূলপর্বে৷ এবং ম্যাচ শেষের তিন মিনিট আগে দুর্দান্ত গোল করে সেটাই প্রমাণ করে গেলেন পিকে-ইনিয়েস্তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button