পিঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে-বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিনিধি : দেশে পিঁয়াজের বাজার উর্দ্ধমূখীর জন্য দেশপ্রেমহীন কিছু সিন্ডিকেট ব্যবসায়ীদের দায়ি করেছেন মানিকগঞ্জে পন্যের সরবরাহ স্বাভাবিক, মূল্য স্থিতিশীল রাখা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে সভায় বক্তারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব ডক্টর জাফর উদ্দীন।
জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে মানিকগঞ্জ সার্কিট হাউজে বুধবার বিকেলে নিত্য প্রয়োজনীয় পন্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক , মূল্য স্থিতিশীল রাখা ও পেয়াজের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি ও ক্যাবের জেলা সভাপতি গোলাম ছারোয়ার ছানু , সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ক্যাবের জেলার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপসহ পেয়াজ চাষী ও পেয়াজ ব্যবসায়ী । এছড়াও ব্যবসায়ী প্রতিনিধি, কৃষি কর্মকর্তা ,প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, বাজার মনিটরিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় কৃষকরা জানান, বাজারের যে পিয়াজ বীজ পাওয়া যায় তার চেয়ে ভারতের পিয়াজ বীজ উৎপাদন করলে দ্বিগুনের বেশী ফসল উৎপাদন করা যায়। সরকারের পক্ষ থেকে উন্নত মানের বীজ, স্বল্পসুদে ঋৃন ও পিয়াজ সংরক্ষনের উপর জোড় দিতে হবে। অধিকাংশ বক্ত বলেন পিঁয়াজের ঘটতি না থাকলেও বর্তমানে পিয়াজের বাজার উর্দ্ধমূখীর জন্য দেশপ্রেমহীন একশ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট দায়ি।
বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দীন বলেন, ভারত পিয়াজ রপ্তানী বন্ধ করে দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে একদিনের ব্যবধানে দেশে পিঁয়াজের দাম বৃদ্ধি করার কোন কারন নেই । তার পরেও পিয়াজের বাজার কিছুটা কমে এসেছে । যারা পিঁয়াজের বাজার উর্দ্ধমূখী করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন , পিঁয়াজ আমদানীমূখী না হয়ে কিভাবে রপ্তানীমূখী করা যায় এর জন্য সরকার তিন বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহন করেছে। আগামীতে বেশী করে পিঁয়াজ চাষ করার জন্য কৃষকদের আহবান জানান। সরকারের পক্ষ থেকে কৃষকদের পিঁয়াজ চাষের জন্য সব ধরনের সহযোগিতার ব্যাপারে কাজ শুরু করেছে । সরকার পিঁয়াজসহ নিত্য প্রয়োজনী পন্যের বাজার স্থিতিশিল রাখার জন্য সব ধরণে কাজ করে যাচ্ছে।




