পাল্লেকেলে টেস্ট :অস্ট্রেলিয়ার দরকার ১৮৫ রান

পাল্লেকেলে টেস্ট জিততে সফরকারী অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৮৫ রান। আর শ্রীলংকার জিততে লাগবে অসিদের ৭ উইকেট। শ্রীলংকার ছুড়েঁ দেয়া ২৬৮ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৮৩ রান তুলেছে অস্ট্রেলিয়া।
আলো স্বল্পতার কারণে শুক্রবারও দিনের শেষ সেশনটি খেলতে পারেনি দু’দল। টেস্ট জয়ের জন্য ম্যাচের শেষ দিনে আরও ১৮৫ রান করতে হবে টেস্ট ক্রিকেটের এক নম্বর দলটিকে। শ্রীলংকার তিন স্পিনারের জন্য কাজটি সহজই হবে, কারন পঞ্চম দিনে পিচ থেকে ভালোই সুবিধা পাবেন তারা।
স্পিনাররা যে পিচ থেকে সুবিধা পাবেন, তার প্রমাণ আজ দিয়েছেন শ্রীলংকার রঙ্গনা হেরাথ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ওভারে বল করতে এসেই সফরকারীদের ওপেনার ডেভিড ওয়ার্নারকে ১ রানে বিদায় করেন হেরাথ।
তিনটি বাউন্ডারিতে শুরুটা ভালোই করেছিলেন আরেক ওপেনার উসমান খাজা। কিন্তু সুইপ করতে গিয়ে শ্রীলংকার আরেক স্পিনার দিলরুয়ান পেরেরার বলে লেগ বিফোর ফাঁদে পড়েন তিনি। ১৮ রান করেন খাজা। ফলে অস্ট্রেলিয়া ৩৩ রানে ২ উইকেট হারায় সফরকারীরা।
আরেক ওপেনার জো বানর্সকে ২৯ রানে বোল্ড করে দিয়ে উইকেট নেয়ার আনন্দে মেতে উঠেন এই ম্যাচে অভিষিক্ত লক্ষণ সান্দাকান।
পিচ থেকে শ্রীলংকার স্পিনাররা টার্ন বেশি পাওয়ায়, বড় শট খেলা থেকে বিরত থাকেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভোজেস। তবে স্কোর বোর্ড সচল রাখতে সিঙ্গেলের উপর নির্ভর করেন তারা।
স্মিথের ৫৪ বলের ইনিংসে কোন বাউন্ডারির মার ছিলো না। তবে একটি বাউন্ডারিতে ৯ রানে দিন শেষ করেন ভোজেস। কিন্তু তিনি বল খেলেন ২৫টি।
বোলারদের ম্যাচে দারুন একটি অভিষেক সেঞ্চুরি করেন কুশাল মেন্ডিস। এ ম্যাচে কোন ব্যাটসম্যানই ৫০ রান করতে পারেননি। ১৬৯ রান নিয়ে দিন শুরু করেন মেন্ডিস শেষ পর্যন্ত থামেন ১৭৬ এ। মিচেল স্টার্কের ফুল লেন্থ ডেলিভারিতে উইকেটের পিছনে পিটার নেভিলের হাতে ক্যাচ আউট হবার আগে মাত্র ৭ রান যোগ করতে পারেন তিনি।
অস্ট্রেলিয়ার মধ্যে সেরা বোলার ছিলেন স্টার্ক। ৮৪ রানে ৪ উইকেট নেন তিনি। গতকালকের ৬ উইকেটে ২৮২ রান নিয়ে আজ ৩৫৩ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। ফলে অস্ট্রেলিয়ার চেয়ে ২৬৭ রানে এগিয়ে যায় লংকানরা।
প্রথম ইনিংসে ৮৬ রানে পিছিয়ে থাকার পরও বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়েছে শ্রীলংকা। ৩৮ বছর বয়সী হেরাথের উপর তাদের জয় অনেকখানি নির্ভর করছে। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাই শেষ দিনে তার দক্ষতাই প্রকাশ করতে হবে।
গল-এ আগামী ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট এবং কলম্বোতে ১৩ থেকে ১৭ আগস্ট হবে সিরিজের তৃতীয় টেস্ট।




