Uncategorized

পালেকেল্লেতে অস্ট্রেলিয়া করুণ পরাজয়

পালেকেল্লেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে করুণ পরাজয় বরণ করেছে অস্ট্রেলিয়া। শনিবার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে অস্ট্রেলিয়া ১৬১ রানে তাদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায়। ফলে শ্রীলঙ্কা জয়ী হয় ১০৬ রানে।
আগের দিনে ৩ উইকেটে ৮৩ রান নিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজ অজি কোনো ব্যাটসম্যানের প্রতিরোধ কিংবা বৃষ্টি তাদের রক্ষা করতে পারত। কিন্তু তা হয়নি। দুপুরের মধ্যেই তারা গুটিয়ে যায়।
আর এর মাধ্যমে সিরিজে শ্রীলঙ্কা এগিয়ে গেল ১-০-এ।
অথচ প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যখন মাত্র ১১৭ রানে অল আউট হয়েছিল, তখন মনেই হয়নি, এই ম্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা করার কোনো অবকাশ আছে। দ্বিতীয় ইনিংসে মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরিই সব হিসাব পাল্টে দেয়। সাথে বোলারদের ছন্দে ফেরা স্বাগতিকদের জয়কে সহজ করে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button