আন্তর্জাতিক সংবাদ

‘পালিত মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল রাম রহিমের’

দুই নারী ভক্তকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে গুরমিত রাম রহিম সিংয়ের ১০ বছরের জেল হয়েছে। কিন্তু এরপরই ভারতের এই স্বঘোষিত ধর্মগুরুকে নিয়ে নানা ধরনের কথা গণমাধ্যমে বেরিয়ে আসছে।
জানা যায়, ২০১১ সালে তার বিরুদ্ধে আরও গুরুতর অভি‌যোগ করেছিলেন জামাই বিশ্বাস গুপ্তা। তার অভি‌যোগ ছিল, রাম রহিম পালিত কন্যা হানিপ্রীতের সঙ্গে সম্পর্ক রয়েছে ডেরা সচ্চা সওদার প্রধানের। নিজের পাপ ঢাকতে হানিপ্রীতকে দত্তক নিয়েছিলেন।
বিশ্বাসের দাবি, ২০১১ সালে একবার তিনি আশ্রমে বাবার গুফায় গিয়েছিলেন। ঘরের দরজা খোলা ছিল। উঁকি মেরে দেখতেই স্তম্ভিত হয়েছিলেন। আপত্তিকর অবস্থায় ছিলেন রাম রহিম, তার স্ত্রী ও হানিপ্রীত।

বিশ্বাস গুপ্তা জানিয়েছেন, ১৯৯৯ সালে ফতেহাবাদে তাদের বিয়ে হয়েছিল। রাম রহিম ‌যদি হানিপ্রীতকে দত্তক নিয়ে থাকেন, তাহলে উনি আমাকে সঙ্গে থাকতে দেন না কেন? প্রশ্ন তুলেছিলেন বিশ্বাস। ২০১১ সালে তিনি রাম রহিমের বিরুদ্ধে মামলাও করেছিলেন। তবে পরে আদালতের বাইরে আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি করে নেন।
প্রসঙ্গত, হানিপ্রীত সমাজকর্মী, পরিচালক ও অভিনেত্রী। ডেরার ভক্তরা তাকে পাপা’স এঞ্জেল হিসেবেই চেনে। ধারণা করা হচ্ছে রাম রহিমের পর হানিপ্রীত হতে যাচ্ছেন ডেরার পরবর্তী উত্তরাধিকার। ফিল্মিবিট/জি বাংলা নিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button