পার্কিং লটে নেহার নাচ, ভিডিও ভাইরাল

বলিউডে হিট ও হট গান গেয়ে দারুণ জনপ্রিয় নেহা কক্কর। তবে শুধু গান দিয়ে তিনি নিজের ভক্তদের মন জয় করেন তা নয়, দারুণ নাচ করেও তিনি ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও নেহা কক্করের নাচ দারুণ জনপ্রিয়। এর আগে নিজের আঁখ মারে গানেও তুমুল নেচেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
নেহা কক্কর এবার মাতালেন তার ২০১৯’র নতুন গান ‘পুছদা হি নেহি’ গানে। গানে নেহা কক্করের সঙ্গে দেখা যাচ্ছে রোহিত খান্ডেলওয়ালকে। সেই গানে নেহা কক্কর পরেছেন একটি কালো ক্রপ টপ, তার সঙ্গে রাগেড জিনস, পায়ে সাদা স্নিকার। গানটি সোশ্যাল হ্যান্ডেল পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল।
নেহা কক্করের ইনস্টাগ্রাম থেকে আপলোড হওয়া এই ভিডিও এখন ভাইরাল। ইতিমধ্যেই ৩৪ লক্ষ মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: পার্কিং লটে নেহার নাচ, ভিডিও ভাইরাল




