আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘পারসন অব দি ইয়ার’ বনাম ‘লুজার অব দি ইয়ার’

তারিক চয়ন
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইম-এর দৃষ্টিতে ২০২০ সালের ‘পারসন অব দি ইয়ার’ বা ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিস। গত বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করা হয়।
খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। কিন্তু এ খবরের আড়ালে হারিয়ে গেছে আরেকটি খবর। তা হলো জার্মানি থেকে প্রকাশিত ইউরোপের সর্বাধিক প্রচারিত নিউজ ম্যাগাজিন ‘ডের স্পিগেল’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে ‘লুজার অব দি ইয়ার’ বা ‘বছরের সবচেয়ে খারাপ পরাজিত’ বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি দীর্ঘ নিবন্ধে ম্যাগাজিনটি এ ঘোষণা দেয়।
বাইডেন এবং কমালাকে ‘পারসন অব দি ইয়ার’ ঘোষণার কারণ ব্যাখ্যা করে টাইম ম্যাগাজিনের সম্পাদকের দপ্তর থেকে জানানো হয়েছে- যুক্তরাষ্ট্রে পরিবর্তনের সূচনা করতে, সহানুভূতির বার্তা যে বিভক্তি থেকে বড় সেটা প্রমাণ করতে এবং শোকাহত বিশ্বে নিরাময়ের বাণী ছড়িয়ে দিতে তাদের এ খেতাব দেয়া হচ্ছে। অন্যদিকে নির্বাচনে জো বাইডেনের কাছে ট্রাম্প নিজের পরাজয় প্রত্যাখ্যান করার সমালোচনা করে নিবন্ধের একেবারে শুরুতেই ডের স্পিগেল লিখেছে, ডনাল্ড ট্রাম্প কখনোই করোনাভাইরাস মহামারিকে পাত্তা দেননি। তারপর তিনি নিজেই করোনায় অসুস্থ হয়ে পড়েন এবং ‘সুপার স্প্রেডার’ হয়ে অসংখ্য মানুষকে সংক্রমিত করেছেন।
বর্ষসেরা হওয়া জো বাইডেন এবং কমালা হ্যারিসের ছবি দিয়ে তাদের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ করেছে টাইম। যার সাব-টাইটেল দেয়া হয়েছে ‘চেঞ্জিং আমেরিকাস হিস্ট্রি’ বা ‘যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলাচ্ছে’।
আর ডের স্পিগেল লিখেছে, ট্রাম্পের অধীনে কিছুই স্বাভাবিক নয়। তিনি ব্যাপক নির্বাচনী জালিয়াতির কথা বলছেন, যদিও এর স্বপক্ষে কোনো প্রমাণ নেই। ট্রাম্প যেভাবে প্রেসিডেন্ট হয়েছিলেন, তেমনিভাবে পরাজিতও হয়েছেন। সৌন্দর্য এবং মর্যাদাবোধ ছাড়াই। গৃহযুদ্ধের সময় থেকেও এখন দেশটি বেশি বিভক্ত। এটি ট্রাম্পের রাজনীতির কুফল হিসেবে হয়নি-এটাই তাদের লক্ষ্য ছিল।
সুত্র : মানবজমিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button