slider

পাবর্তীপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

মোঃ সিফাত রানা,গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ)প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা বারো টায় পাবর্তীপুর ইউনিয়ন পরিষদের সামনে আন্তর্জাতিক দাতা সংস্থা হেকর্স ইপারের আর্থিক সহায়তায় ও ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবর্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশনের এডমিন কামাল বারুদ, প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান,টেকনিক্যাল এক্সপার্ট আবুল কালাম আজাদ,ইউনিট ম্যানেজার আবুল বাসার, সংরক্ষিত মহিলা সদস্য জুলেখা খাতুন, ডাসকো ফাউন্ডেশন উপজেলা সমন্বয়কারী জিন্নাহ । কম্বল বিতরণ অনুষ্ঠানে পাবর্তীপুর ইউনিয়নে পাঁচশত টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক পর্যায়ে মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button