
কানাডার টরন্টো চিড়িয়াখানা সম্প্রতি তাদের এখানে পালিত কয়েকটি পান্ডার দস্যিপনার ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, কখনো তারা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে চলতে গিয়ে ধপাস! আবার কখনো গাছের মগডালে উঠতে গিয়ে জোর ডিগবাজি। নাদুসনুদুস পান্ডাগুলো দাপিয়ে বেড়াচ্ছে গোটা চিড়িয়াখানা।

আগামী ১৩ অক্টোবর দুবছরে পা দেবে এদের অনেকেই। তাদের এমন অদ্ভুতুড়ে কাণ্ড দেখতেই টরন্টো চিড়িয়াখানা জুড়ে রোজ ভিড় জমান প্রচুর দর্শক। তবে বেশিরভাগ মানুষের কাছেই কৌতূহল, এতো ব্যাপার থাকতে শুধু পান্ডাদের পড়ে যাওয়াটাকেই দেখানো হচ্ছে কেনো?
যদিও এর উত্তরে চিড়িয়াখানার কর্তৃপক্ষ কিছুই জানাননি। তবে গবেষকরা জানাচ্ছেন, বার বার পড়ে যাওয়া পান্ডাদের একটি সহজাত প্রবৃত্তি।




